৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের পাঁচটি অঞ্চলেরও ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১৬ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার
নদীবন্দর সমূহকে এক নম্বর (পুনঃ) এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।