সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ভাড়–খালী, বাউখালী, তালা, কলারোয়া, ঘোনাসহ বিভিন্নস্থানে ঈদ উদযাপন করছে মুসল্লিরা। রবিবার (১৬ জুন) সকালে ভাড়–খালীতে শতাধিক মুসুল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত ঈদের জামায়াতে ইমামতি করেন মাওলানা মহব্বত হাসেম।

মাওলানা মহব্বত হাসেম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ভাড়–খালী, বাউখালী, তালা, কলারোয়া, ঘোনাসহ বিভিন্নস্থানে ঈদ উদযাপন করা হচ্ছে। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হবে।