আজ বাবা দিবসে সোশ্যালে সবাই মেতে উঠেছে বাবাকে নিয়ে স্মৃতিচারণায়। বিশেষ এই দিনে নিজেকে সন্তানের বাবা উল্লেখ করে একটি ব্যতিক্রমি পোস্ট দেন চিত্রনায়িকা পরীমণি।
ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’
চিত্রনায়ক শরিফুল রাজকে ভালোবেসে ২০২১ সালে বিয়ে করেন পরী। বছর ঘুরতেই সে সংসারে আসে সন্তান। কিন্তু ছেলের বয়স বছর না হতেই হাঁটেন বিচ্ছেদের পথে। তার পর থেকে একাই সন্তানকে লালন-পালন করছেন নায়িকা।
এর মধ্যে মাসখানেক আগে পরী এক কন্যা সন্তান দত্তক এনেছেন। রাজ্য ও প্রিয়ম, দুই সন্তানের বাবা আর মায়ের দায়িত্ব একসঙ্গে পালন করছেন তিনি। এ কারণেই জানালেন, ‘দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’