প্লাস্টিকের দাঁত লাগিয়ে কয়েকটি ছাগল বিক্রির জন্য হাটে এনেছিলেন বিক্রেতা। কিন্তু বিষয়টি ধরে ফেলেন ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার (১৫ জুন) পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটেছে । ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তার সাতটি ছাগল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা পুলিশকে বলেছেন, তার বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।