ঈদের খুশি ছড়িয়ে দিলেন মিম

ঈদের আনন্দ প্রকাশ করলেন বিদ্যা সিনহা মিম। ঈদের সকালে স্বামী সনি পোদ্দারের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাদের হাস্যোজ্জ্বলভাবে দেখা যায়। 

দুজনের পরনে একই রঙের পোশাক। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। সঙ্গে একই রঙের পাঞ্জাবিতে স্বামী সনি পোদ্দার। পাশাপাশি দাঁড়িয়ে দুজনের মিষ্টি আলিঙ্গনের সঙ্গে ক্যামেরায় পোজ দিলেন এই জুটি। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’। 

মিম

দুজনের এই ছবি ভক্তরা বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এমন আনন্দময় মুহূর্ত দেখে ভক্তরাও ভীষণ খুশি। অনেকেই দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিচ্ছেন বলেও জানান। 

মিম বলছেন, ‘ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’