শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল থেকে নিয়মিত পোস্ট হচ্ছে একাধিক অশ্লীল পোস্ট! আর তাতেই বিপাকে অভিনেত্রী। হ্যাঁ, এমনটাই ঘটছে। তবে সেটি অভিনেত্রীর নামে ফেইক অ্যাকাউন্ট থেকে।
এই খবর চাউর হতেই নড়ে চড়ে বসলেন জাহ্নবী। অভিনেত্রীর সেক্রেটারির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হল, পুরো বিষয়টাই ভুয়া। জাহ্নবী শুধুই ইনস্টাগ্রামে রয়েছেন। তার নামে যেকটি এক্স প্রোফাইল, তার সবকটিই ভুয়া!
অভিনেত্রীর সহকারী এক বিবৃতিতে জানিয়েছেন, ডিজিটাল যুগে কারও নামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা খুবই সহজ। একটি কথা স্পষ্ট করে বলে দিই, টুইটারে জাহ্নবী কাপুরের কোনও অ্যাকাউন্ট নেই। এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সব তথ্য এড়িয়ে চলুন। বিষযটি বোঝার জন্য ও সহযোগিতা করার জন্য আগাম ধন্যবাদ।
প্রসঙ্গত, জাহ্নবীর বয়স তখন মাত্র বারো কি তেরো বছর! প্রাপ্তবয়স্কদের সাইটে তার ছবি ফাঁস হওয়ার জেরে স্কুলেও হেনস্তার মুখে পড়তে হয় তাকে! সেই পরিস্থিতি অভিনেত্রীর কাছে বিভীষিকার থেকে কোনও অংশে কম ছিল না। এত বছর পর সেই ঘটনা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন জাহ্নবী কাপুর।