৮ দিনে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২৩ কোটি ৮৩ লাখ

ঈদকে কেন্দ্রে করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ। এর ফলে বঙ্গবন্ধু সেতুতে বাড়েছে টোল আদায়ের হার। 

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত রবিবার (৯ জুন) রাত ১২টা থেকে রবিবার (১৬ জুন) রাত ১২ টা পর্যন্ত গত আট দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৪৫০টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১ লাখ ৬৯ হাজার ৬৮৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১ লাখ ২৪ হাজার ৬৬১টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৪'শ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। 

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে।