মেসিহীন মায়ামির টানা দ্বিতীয় জয়

কোপায় অংশ নিতে লিওনেল মেসি এখন আর্জেন্টিনা দলের সঙ্গে। এরই মাঝে আবার চলছে মেজর লিগ সকারের ম্যাচ। সেখানে এই মহাতারকাকে ছাড়া খেলতে নেমে কলাম্বাসকে হারিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। 

আজ লিগের ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে তারা।

খেলার ১০ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। জুলিয়ান গ্রেসেলের শট থেকে গোল আদায় করেন ইয়ান ফ্রে। উল্লাসে মেতে উঠেন সবাই। সেই মাত্রা আরও বাড়ে ২১ মিনিটে লিডের ব্যবধান দ্বিগুণ হলে। লিওনার্দো কাম্পানা গোল করে এগিয়ে নেন মায়ামিকে।

৪০ মিনিটেই অবশ্য একটি গোল শোধ করে কলাম্বাস। কোকো হার্নান্দেজের পা থেকে আসে সেই গোল।

তারপর দ্বিতীয়ার্ধে আর কোনো দল পায়নি গোলের দেখা। তাই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির।