‘মনন থেকে পতনের প্রতীক’

ধ্রুপদির গত সংখ্যায় প্রকাশিত কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিনের ‘মনন থেকে পতনের প্রতীক’ লেখাটি সাহিত্যাঙ্গনে প্রবল আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখাটি ঘিরে প্রবল তর্কবিতর্কও চোখে পড়ে। মোরশেদ শফিউল হাসানসহ অগ্রজ সাহিত্যিকরা দলীয় বিবেচনায় একাডেমির মহাপরিচালক নিয়োগের সমালোচনা করেন। একাডেমির ভূমিকা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে এ সংখ্যায় প্রকাশিত হলো প্রাবন্ধিক গবেষক সম্পাদক আহমাদ মাযহার ও কথাসাহিত্যিক মাসকাওয়াথ আহসানের দুটি রচনা। ধ্রুপদি সম্পাদক