সারোগেসির মাধ্যমে মা হতে চলেছেন দীপিকা পাডুকোন! মাসের পর মাস পেরিয়ে গেলেও, দীপিকার বেবি বাম্প না দেখায়, নিন্দুকরা বলিপাড়ায় এমনই গুঞ্জন রটিয়ে দিয়েছিলেন। এবার সেই সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে আসলেন নায়িকা।
কল্কি ছবির প্রচারে কালো পোশাকে দেখা গেল হবু মা দীপিকাকে। স্টাইলিশ ইভনিং ওয়ান পিসে দীপিকার বেবি বাম্প একেবারে স্পষ্ট! কালো রঙের পোশাক পরে দীপিকা যেন ইশারায় বলেই ফেললেন, ‘বুরি নজরওয়ালে তেরা মুহ কালা!’ এই ছবির প্রচারে অমিতাভ ও প্রভাসের পাশে দাঁড়িয়ে সারলেন প্রচারের কাজ। তবে নিন্দুকদের চুপ করানো তো সহজ নয়। হাই হিলে দীপিকাকে দেখে ফের কটাক্ষ রণবীর ঘরনিকে।
সোশ্যালে দীপিকাকে আক্রমণ করে অনেকেই লিখলেন, দীপিকা একেবারেই ‘দায়িত্বজ্ঞানহীন’। এই অবস্থায় হাই হিল পরে নাকি!
বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাদের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। শোনা গিয়েছিল, এই সময়টায় তিনি বেঙ্গালুরুতে মায়ের কাছে থাকবেন।