এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও পারফরম্যান্সে মন ভরাতে পারেনি সমর্থকদের। এবার ইংল্যান্ডকে রুখে দিল ডেনমার্ক।
বৃহস্পতিবার স্টুটগার্টে সি গ্রুপে ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
উজ্জীবিত পারফরম্যান্সে মূল্যবান এক পয়েন্ট আদায় করে ডেনমার্ক বাঁচিয়ে রাখল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নকআউট পর্বে খেলার আশা।
ম্যাচের ১৮ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করেন ইংলিশ অধিনায়ক। অ্যাসিস্ট করেন রাইট-ব্যাক কাইল ওয়াকার।
৩৪ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে মর্টেন হিলমান্ডের নেওয়া শট ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে জালে জড়ালে ম্যাচে ফেরে ডেনিশরা।
৫৬ মিনিটে ফোডেনের শট ফিরে আসে পোস্টে লেগে। ৭১ মিনিটে ডেনমার্ক গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি অ্যাস্টন ভিলা ফরোয়ার্ড ওয়াটকিনসন।