আগামীকাল রবিবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানাচ্ছে। এরই অংশ হিসেবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টায় এই দাওয়াতপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
আমন্ত্রণ করা হলেও বিএনপি নেতারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগাদানের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির নেতারা।
এদিকে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র গ্রহণের কথা নিশ্চিত করে আবদুস সাত্তার পাটোয়ারী দেশ রূপান্তরকে বলেন ‘বিএনপির জ্যেষ্ঠ ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।