চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৪৯ জন তিউনিসিয়ান হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর কারণে তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ইব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে ধর্ম মন্ত্রীকে বরখাস্তের তথ্য জানায় তিউনিসিয়ার প্রেসিডেন্ট। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি বার্তাসংস্থা আনাদলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রীকে বরখাস্তের কোন কারণ না জানালেও হজে অংশ নেওয়া কয়েক ডজন তিউনিসিয়ানের মৃত্যুর কারণে ব্যাপক সমালোচনার পরে এ সিদ্ধান্ত নিলে দেশটির প্রেসিডেন্ট।
তিউনিসিয়ার ধর্মমন্ত্রী চাইবি শুক্রবার তার বরখাস্তের আগে জানিয়েছিলেন যে, হজযাত্রিদের তুলনায় সৌদিতে পর্যটক ভিসায় ভ্রমণ করতে যাওয়া তিউনিসিয়ান নাগরিকদের বেশিরভাগের মৃত্যু হয়েছে।
চাইবি তিউনিসিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সমালোচনার মুখে পড়েছিল যারা তাকে হজ পালনের সময় তার ছবি পোস্ট করার জন্য অভিযুক্ত করেছিল যখন তিউনিসিয়ান তীর্থযাত্রীদের মধ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে।
হজযাত্রিদের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।
সৌদি আরবে গত সপ্তাহে প্রচণ্ড গরমে অন্তত ৪৯ তিউনিশিয়ান মারা গেছে । তিউনিসিয়ার পরিবারগুলো এখনও নিখোঁজ বেশ কয়েকজনকে খুঁজছে।
এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।
শুধু মিশর কিংবা তিউনিসিয়ার নয় এবারের হজে বিশ্বের অনেক দেশের হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর অন্যতম কারণ ছিল অসহনীয় তাপমাত্রা। এবারের হজে মক্কায় তাপমাত্রা ৫১ ডিগ্রি অতিক্রম করে।