কোলন ক্যানসারে কুবি শিক্ষার্থী উর্বানা জাহানের মৃত্যু

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উর্বানা জাহান তাহসিনা। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাসায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা তারিন বিনতে এনাম।

উর্বানার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, ৭ম সেমিস্টারে তার শরীরে কোলন ক্যানসারে ধরা পড়ে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, প্রায় এক বছর চিকিৎসার পর তিন মাস আগেই ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন উর্বানার জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি উর্বানার আত্মার শান্তি কামনা করছি। অসুস্থতার পর থেকেই ইংরেজি বিভাগ সবসময় উর্বানার পাশে ছিল।