টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে অংশ নিয়ে অনন্য এক কীর্তি গড়লেন মোহাম্মদ নবি। ৪৫টি ভিন্ন দেশের বিপক্ষে জয়ের সারথি হলেন এই অলরাউন্ডার।
নবি যে সকল দেশের বিপক্ষে জয় পেয়েছেন-
বাহরাইন, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ইরান, থাইল্যান্ড, নেপাল, আরব আমিরাত, জাপান, বাহামাস, বতসোয়ানা, জার্সি, ফিজি, তানজানিয়া, ইতালি, হংকং, আর্জেন্টিনা, পাপুয়া নিউগিনি, কেম্যান আইসল্যান্ড, ওমান, ডেনমার্ক, বারমুডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, চীন, নামিবিয়া, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, কেনিয়া, পাকিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভুটান, মালদ্বীপ, বার্বাডোজ, উগান্ডা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
অনেকেরই প্রশ্ন জাগতে পারে ২০০৯ সাল থেকে আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ খেলা আফগানিস্তান ১৫ বছরে কি করে এতোগুলো দেশের বিপক্ষে ম্যাচ খেলেছে। ব্যাপারটা আসলে এমন- নবি যখন প্রথম আফগানিস্তান দলের হয়ে খেলেন, সেটা ২০০৪ সালে এসিসি ট্রফিতে, যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিল একসময় বাংলাদেশ, সে টুর্নামেন্টের ম্যাচগুলো আইসিসি স্বীকৃতি আন্তর্জাতিক ম্যাচ ছিল না। এছাড়া এসিসি টি-২০ কাপ, বিশ্বকাপ ২০১১ কোয়ালিফাইং রাউন্ডসহ কয়েকটি টুর্নামেন্ট খেলে আফগানিস্তান এবং নবি দেশের হয়ে এমন কিছু দেশের হয়ে খেলেন ও জয়ী হন যেগুলো বিশ্ব ক্রিকেটে পরিচিত নাম নয়।
২০০৯ থেকে ওয়ানডে, ২০১০ থেকে টি-টোয়েন্টি এবং ২০১৮ থেকে টেস্ট খেলে আসা আফগানিস্তান এখন পর্যন্ত ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ফরম্যাটে জিততে পারেনি।
তিনটি টেস্ট ছাড়াও ১৬১টি ওয়ানডে ও ১২৭ টি-টোয়েন্টি খেলেছেন ৪০ ছুই ছুই মোহামেডান নবি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুটি ফরম্যাটের অলরাউন্ডার র্যাংকিংঙের শীর্ষে উঠেছিলেন তিনি।