বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ রবিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান।
উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অডিটোরিয়াম এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।