জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের ২টি পরীক্ষা স্থগিত

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং ২৫ জুন তারিখের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

গতকাল রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd  ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।