২০২৩-২৪ অর্থবছরে সরকারি জমি উদ্ধার ও ব্যবস্থাপনায় পারফর্মার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম। সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক ডিসি আনিসুর রহমান।
মো. আ. হালিম বলেন, নবাবগঞ্জে যোগদানের পর থেকেই চেষ্টা করেছি আমার ওপর দায়িত্ব সঠিকভাবে পালনের। ভূমি সেবা পেতে গ্রাহকদের যেন কোনো হয়রানির শিকার হতে না হয় সেই চেষ্টা করেছি। জেলা প্রশাসক ও ইউএনও স্যারদের সহযোগিতায় কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছি। এমন স্বীকৃতি পেয়ে খুব ভাল লাগছে৷ যেকোনো পুরস্কার ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। আমাকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনও স্যারসহ সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই।