বাংলাদেশ পাট শিল্প কর্মকর্তা সমিতির শপথ গ্রহণ

বাংলাদেশ পাট শিল্প কর্মকর্তা সমিতির (বাপাশিকস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এ এস এম মামুন-উর রহমান, মহাব্যবস্থাপক (উৎপাদন) ও মহাসচিব হিসেবে মো. নাদিরুজ্জামান, ব্যবস্থাপক (প্রশাসন) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে বিজেএমসির সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে শপথ করান বিজেএমসির চেয়ারম্যান এবং অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিজেএমসির পরিচালক (অর্থ), মোহাম্মদ শাহীন, এনডিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেএমসির পরিচালকরা, মুখ্য পরিচালন কর্মকর্তা এবং সিনিয়র কর্মকর্তারা। বিজ্ঞপ্তি