সবশেষ দেখায় ২০১৮ বিশ্বকাপে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছিল কোস্টারিকাকে। এই প্রতিপক্ষের বিপক্ষেই এবারের কোপা আমেরিকা অভিযান শুরু করেছে ব্রাজিল।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিস্ময় বালক এনদ্রিককে ছাড়াই মাঠে নেমেছে কোচ দরিভাল জুনিয়রের নতুনরূপী ব্রাজিল। ১০ নম্বর জার্সি গায়ে নেমেছেন রদ্রিগো। ব্রাজিল খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।
কোস্টারিকার বিপক্ষে আগের ১১ দেখায় ১০ টিতে জয় ব্রাজিলের। একটিতে জয় কোস্টারিকার। তাও সেই ১৯৬০ সালে, প্যানআমেরিকা চ্যাম্পিয়নশিপে।