এডিসি সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পরীমণি 

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনের। সাকলায়েন পরীমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলায়েনের স্ত্রী তার (সাকলায়েন) সরকারি বাসায় না থাকার সময় পরীমণি গিয়ে রাত্রিযাপন করেছেন। নায়িকার সঙ্গে তার সম্পর্কের জেরে এবার সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়টি নিয়ে পরীমণি গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনও আসে নাই, ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলব। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে।’

এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমণি। শুনানি শেষে আদালত তার ১ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।