ঢাকার নবাবগঞ্জের ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শোল্লা থেকে বাড়িতে ফেরার পথে হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোল্লা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রুহি আক্তার (১৯)। সে উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিল রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে আহত হন ওই শিক্ষার্থী। পরে খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।