এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাস বাবুকে ঝিনাইদহে কারাগারে প্রেরণ

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাবুকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয়।

গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আদেশ দেওয়ার পর বাবুকে ঝিনাইদহে আনা হলো।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল অরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্ত করা হয়েছে।