সেন্ট ভিনসেন্টে ১১৩ রানের তাড়ায় থাকা বাংলাদেশ। বৃষ্টির আভাস। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে তখন ২ রানে। ডাগআউট থেকে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট সংকেত দিচ্ছিলেন, সময় নিতে। সংকেত দেখেই অলরাউন্ডার গুলবাদিন নাইব সময় নিলেন না, স্লিপে পড়ে গেলেন।
ক্র্যাম্পের ‘নাটক’ করে সতীর্থদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন। এ নিয়ে 'প্রতারণার' রব উঠেছে আফগানদের বিপক্ষে। রশিদ খান অবশ্য তেমনটা মনে করেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার মনে হয় ওর একটু ক্র্যাম্প ছিল। আমি জানি না তার কী হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কী চলছে জানি না। কিন্তু, তাতে কিছু যায় আসে না। এটা স্রেফ মাঠের ইনজুরি। আমরা কোনো ওভার হারাইনি, বৃষ্টি এলো, আমরা মাঠের বাইরে চলে গেলাম। এটি এমন কিছু নয় যা খেলায় কোনও বিশাল পার্থক্য তৈরি করেছে। আমরা ৫ মিনিটের মধ্যে মাঠে ফিরে আসি এবং বড় কোনো পার্থক্য ছিল না। আমার জন্য এটা শুধুই একটা ইনজুরি ছিল এবং কিছুটা সময় দরকার ছিল।