পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে আসন্ন আন্দোলনে সামনে থেকে লড়াই করবে জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করে দাবি আদায় করতে হবে।

তিনি আরও বলেন, যারা দায়িত্ব পেয়েছেন তারা নিজেদের যোগ্যতা দিয়ে পেয়েছেন। যারা সামনে ভূমিকা রাখবে পর্যায়ক্রমে তাদেরও মূল্যায়ন করা হবে।