সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্যসেবা দিতে গত শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময়ে ২৩০ জন গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়।