বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ঢাকায় বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মাল্টিপারপাস হলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেমিনারে বাংলাদেশ ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির সদস্যরা, উচ্চ পদের সরকারি কর্মকর্তার এবং মেরিটাইম সংস্থার সদস্য ও গবেষকরা অংশগ্রহণ করেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সামুদ্রিক কার্যক্রমে নিরাপত্তা, দক্ষতা ও টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক তথ্যের গুরুত্ব’, যা একটি সমৃদ্ধ সামুদ্রিক ব্যবস্থাপনা নিশ্চিতে হাইড্রোগ্রাফির উল্লেখযোগ্য ভূমিকাকে নির্দেশ করে। প্রকৃতপক্ষে, সমুদ্রে দেশি-বিদেশি জাহাজসমূহের নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ ও কার্যকরী ব্যবহারে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। বিজ্ঞপ্তি