এক ওভারে ৪৩ রান!

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৪৩ রান তোলার ঘটনা ঘটেছে। 

বুধবার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের ওলি রবিনসনের এক ওভারে ৪৩ রান তুলে নেন লেস্টারশায়ারের লুইস কিম্বার। ৩ নো বলে ৯ বলের ওভারটিতে পাঁচটি ছক্কা ছাড়াও তিনটি চার ও একটি সিঙ্গেল রয়েছে। 

লিস্টারশায়ার ব্যাটসম্যান লুইস কিম্বার

লেস্টারশায়ারের ৫৯তম ওভারে এই অঘটন ঘটান লুইস কিম্বার। রবিনসনকে প্রথম বলে ছয় মেরে শুরু করেছিলেন কিম্বার। এরপর নো বলে ছয় মারেন লেস্টারশায়ারের লুইস। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বৈধ বলে আসে চার। তৃতীয় বলে ছয়। চতুর্থ বলে আবারও চার। পঞ্চম বল ফের নো বল। তাতে ছয় মারেন লুইস।

বৈধ পঞ্চম বলে চার মারেন কিম্বার। ওভারের শেষ বলটিও নো বল করেন রবিনসন। তাতে ছক্কা হাঁকান কিম্বার। আর শেষ বলে সিঙ্গল নিয়ে মোট ৪৩ রান তোলেন।

দুদিন আগেই এই প্রতিযোগিতাতেই ইংল্যান্ড জাতীয় দলের স্পিনার শোয়েইব বশির এক ওভারে দিয়েছিলেন ৩৮ রান। 

প্রথম শ্রেণির ক্রিকেটে সবচে খরুচে ওভারের রেকর্ডটি ৭৭ রানের। ১৯৯০ এ নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে রবার্ট ভ্যান্সের ওভার থেকে ওই রান খরচ হয়েছিল।