রাজশাহীতে আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২৬ জুন) র্যাব-৫ কার্যাললয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন তথ্যেও ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার কেএম হাবিবুর রহমানের ছেলে কেএম রায়হানুল ফেরদৌস (৪৩), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান (৪২), ঝাউবোনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস ছামাদ (৪০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়ীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম উদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার মহাজের পুর বামুনগড় এলাকার মৃত সিয়াম উদ্দিনের ছেলে আয়েশ উদ্দিন (৬৭) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইউরেনিয়াম দেওয়ার কথা বলে লোকজনের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেন।