বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় বিমানের সার্বিক কার্যক্রম নিয়ে বিমান ম্যানেজমেন্টের সঙ্গে মতবিনিময় করেন। এ মতবিনিময় সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঞা, বিমানের পরিচালকরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। তিনি যাত্রীসেবা, টিকেটিং, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি