ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ

আইইউটির মার্স রোভার টিম প্রজেক্ট আলতাইর ফাইনালে

গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকলনোলজির (আইইউটি) মার্স রোভার টিম প্রজেক্ট আলতাইর-ইউরোপীয়ান রোভার চ্যালেঞ্জ (ইআরসি ) ২০২৪ এর ফাইনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। ইউরোপীয়ান রোভার চ্যালেঞ্জে এবারের কোয়ালিফায়ারে প্রজেক্ট আলতাইর ২৩ তম স্থান অর্জান করে।

এছাড়াও বাংলাদেশে প্রথম ও এশিয়ায় তৃতীয় স্থান লাভ করে। প্রজেক্ট আলতাইর-এর পরবর্তী লক্ষ্য পোল্যান্ড জয় করা। বিশ্বের ২৩টি দেশের ৬৯টি দলের মধ্য থেকে ২৭টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়।

প্রজেক্ট আলতাইর বিশ্বে মঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরা এইবারই প্রথম নয়। এর আগে ইন্ডিয়ায় ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জে বেস্ট সাযেন্স টাস্ক এওয়ার্ডে ষষ্ঠ স্থান লাভ করে। ভবিষ্যতে চূড়ান্ত সাফল্য অর্জনের লক্ষে প্রজেক্ট আলতাইর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।