বদলী হলেই কেন ক্ষেপে যান রোনালদো

দুই ম্যাচ জিতে আগেই ইউরোর শেষ ষোলো নিশ্চিত ছিল পর্তুগালের। জর্জিয়ার বিপক্ষে বুধবারের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এমন ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বসিয়ে রিজার্ভের খেলোয়ায়াড়দের পরখ করে দেখা কোচ রবার্তো মার্তিনেজের জন্য দোষের কিছু ছিল না। তুরস্কের বিপক্ষে ম্যাচের অন্য ৭ জনকে বসিয়ে রিজার্ভের খেলোয়াড়দের খেলান কোচ। তবে রোনালদোকে তিনি শুরুর একাদশেই খেলিয়েছেন। 

এমনকি বিরতির পরও রোনালদোকে মাঠে নামতে দেখা যায়। ৬৫ মিনিট পর্যন্ত খেলেছেন তিনি। তেমন প্রভাব ফেলতে পারেননি খেলায়। উল্টো ০-২ গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। এরমাঝে তার জার্সি টেনে ধরায় জর্জিয়ার বিরুদ্ধে ফাউল না দেয়া রেফারির সঙ্গে তর্ক করতে গিয়ে হলুদ কার্ড দেখেন রোনালদো। তাকে নিয়ে আর ঝুকি না নিয়ে ৬৬ মিনিটে গনসালো রামোসের বদলী নামা কোচ। আর তখনই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোনালদোকে। টাচলাইনে গিয়ে সেখানে পড়ে থাকা এক বোতলে লাথি মারতে দেখা যায় তাকে। 

রবর্তো মার্তিনেজের বদলীর সিদ্ধান্ত মনঃপুত হয়নি রোনালদোর

কিন্তু প্রশ্ন উঠছে, ৪০ ছুঁই ছুঁই বয়সের রোনালদো কেন এখন বদলী হলেই রেগে যান। সেটাও আবার এমন গুরুত্বহীন ম্যাচে। 

অবশ্য এমন কাণ্ড এবারই প্রথম নয়। কাতার বিশ্বকাপেও রোনালদোকে ক্ষোভ ঝাড়তে দেখা গিয়েছিল। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলায় প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায় তাকে। সেদিনও ৬৫ মিনিটে সিআরসেভেনকে উঠিয়ে নিয়েছিলেন তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস। ঐ সময় কোরিয়ান এক খেলোয়াড় তাকে দ্রুত নেমে যাওয়ার জন্য বলেন। ঐ সময় রোনালদো তাকে বলেন, ‘চুপ করো, তোমার কোনো অধিকার নেই আমাকে হুকুম করার।’

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে তাকে প্রথমার্ধ বসিয়ে রাখতে দেখা গেছে। বেঞ্চে বসে সতীর্থদের গোল মিস করা দেখছিলেন, তারপর কোচ ফার্নান্দো সান্তোসের দিকে অসহায়ের মতো তাকাচ্ছিলেন। মরোক্কোর বিপক্ষে সেই ম্যাচটিতে অবশ্য তিনি বদলী নেমেও দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলতে পারেননি।

বাজে আচরণের জন্য রোনালদোকে হদুলকার্ড দেখান রোনালদো

বদলী হলেই রোনালদোর ক্ষেপে যাওয়ার কারণ ফুটবল বিশ্লেষকরা মনে করেন, অনেক দিন ধরেই গোল করার প্রতি মাত্রাতিরোক্ত ঝোঁক রোনালদোকে বেশি বেশি সময় মাঠে নামার জন্য তাড়িত করছে। ২১০ ম্যাচে রেকর্ড ১৩০ গোল করা রোনালদো আরো গোল করতে চান। 

এখন পর্যন্ত ২১০ ম্যাচের মধ্যে রোনালদো ১৯৫ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে। ১৫ ম্যাচে তাকে দেখা গেছে বদলী খেলোয়াড় হিসেবে নামতে। ৩ ম্যাচ তিনি বেঞ্চে বসিয়েও কাটান। চোটের জন্য ১৫ ম্যাচ খেলতে না পারা রোনালদো নিষিদ্ধ ছিলেন ৬ ম্যাচে।