‘বিশ্ব শ্বেতী রোগ’ দিবস ২০২৪ পালিত

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ‘ইউনাইটেড বাই দ্য স্কিন’ সেøাগানে পালিত হয়েছে ‘বিশ্ব শে^তী রোগ’ দিবস ২০২৪।

এ উপলক্ষে গত ২৬ জুন চ্যানেল আই অডিটোরিয়ামে ‘শে^তী রোগ এবং এর প্রচলিত কুসংস্কার ও প্রতিকার’ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

দেশের স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শে^তী রোগ কোনো সংক্রামক ব্যাধি নয়। এই রোগ নিরাময়ে দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা।

দ্রুত এই রোগ নির্ণয় করতে পারলে এ রোগের প্রতিকার করা সম্ভব।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন ব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রাশেদ মোহাম্মদ খান, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মেজর অবসরপ্রাপ্ত ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, এনাম মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা তুজ জোহরা,  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আকরাম হোসেন এবং  ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিজিএম (মার্কেটিং) মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর জিয়াউল করিম। বিজ্ঞপ্তি