বাংলাদেশে ‘গ্রিন ডেইরি পার্টনারশিপ ইন বাংলাদেশ-ক্রিয়েটিংয়ে সাসটেইনেবল অ্যান্ড প্রোডাকটিভ ডেইরি ভ্যালু চেইন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অভিনব দুগ্ধ প্রকল্পে প্রায় ২৫.৪ কোটি টাকা (২৫.৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা) অর্থায়ন করল ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ডানিডা গ্রিন বিজনেস পার্টনারশিপ (ডিজিবিপি)। গতকাল বৃহস্পতিবার ঢাকায় এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি পরিবেশবান্ধব, টেকসই এবং বাণিজ্যিকভাবে কার্যকর প্রবর্তনের মাধ্যমে এই প্রকল্পটি ৩০% গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং ১০,০০০ খামারি গৃহস্থালির আয় ৩০% বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। খামারি গৃহস্থালির সংখ্যা ৫০,০০০-এ বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পটির। উপরন্তু, এই ৫ বছরব্যাপী প্রকল্পটির খামারিদের মধ্যে ৮০% নারী খামারি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পরে, প্রকল্পটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে দুধ সংগ্রহ ও প্রক্রিয়াকরণকে সহজতর করবে এবং বাজারে আরও টেকসইভাবে উৎপাদিত দুগ্ধজাত পণ্য প্রবর্তন করবে। বিজ্ঞপ্তি