সারা বিশ্বে নারীদের মধ্যে নানা ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও। এবার এ রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী হিনা খান। জানিয়েছিলেন, ‘পপুলার টেলি অভিনেত্রী হিনা খান মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওর ক্যানসারের চিকিৎসা চলছে। তবে কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন সেটা অবশ্য জানা যায়নি। তবে চিকিৎসার কারণে হিনা প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছেন।’ এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সব অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি, আমি ঠিক আছি।’ ক্যাপশনের শেষের ভাষ্য, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুন্ন থাকে।