১৪ কোটি টাকায় ফ্ল্যাট কিনলেন আমির খান

নতুন বাড়ি কিনেছেন বলিউড তারকা আমির খান। মুম্বাইয়ে প্রায় ১ হাজার ২৭ বর্গফুটের নতুন এই ফ্ল্যাটটি কিনতে তিনি মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন বলেই খবর ভারতীয় গণমাধ্যমের।

জানা গেছে, গত ২৫ জুন মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা পালি হিলসের বেল্লা ভিস্তা অ্যাপার্টমেন্টে অবস্থিত নতুন এই ফ্ল্যাটটি ৯ কোটি ৭৫ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছেন আমির, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকা।

নতুন এই ফ্ল্যাট ছাড়াও পালি হিলসের মেরিনা অ্যাপার্টমেন্টেও আমির খানের ফ্ল্যাট আছে। তবে সেই দুটি ফ্ল্যাটে এখন কাজ চলছে। এ ছাড়া বান্দ্রায় আমিরের একটি পাঁচ হাজার বর্গফুটের দোতলা বাড়ি আছে।

মুম্বাইয়ের নতুন এই ফ্ল্যাট ছাড়াও উত্তর প্রদেশের শাহাবাদ, হারদোই জেলায় আমির খানের ২০টির বেশি বাড়ি আছে। এর আগে ২০১৩ সালে পঞ্চগনিতে ২ একর জায়গার একটি বাগানবাড়ি কিনেছিলেন তিনি। 

আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’।