বিরাট কোহলির পদত্যাগের পর অনিচ্ছাসত্বেও ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন রোহিত শর্মা। তখনকার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলেন রোহিতকে। সেই রোহিতের নেতৃত্ব টানা দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। সৌরভ গাঙ্গুলী মনে করেন ওয়ানডে বিশ্বকাপের মতো আরেক বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করতে চাইবেন না রোহিত শর্মা, ‘আমি মনে করি না সে সাত (ছয়) মাসের মধ্যে দুটি বিশ্বকাপ ফাইনাল হারতে চাইবে। তাঁর অধিনায়কত্বের সময়কালে সাত মাসের মধ্যে দুটি ফাইনাল হারলে হয়তো তিনি সম্ভবত বার্বাডোজ মহাসাগরে ঝাঁপ দেবেন।’
আজ রাতের ফাইনালে ভারতকে ফেভারিট বলছেন সৌরভ, ‘ভারতের ব্যাটিং বেশ শক্তিশালী। আর বোলাররা দূরন্ত ফর্মে রয়েছেন। পরে ব্যাট করলে পস্তাতে পারে দক্ষিণ আফ্রিকা।’ ২০০৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ভারতীয় দলের অধিনায়ক রোহিত প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ‘রোহিতের পাঁচটি আইপিএল শিরোপা জেতার রেকর্ড রয়েছে, যা একটি বিশাল অর্জন। কখনও কখনও আইপিএল জেতা আরও কঠিন। আমাকে ভুল উদ্ধৃত করবেন না, আমি বলছি না আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ভালো। কিন্তু আইপিএল জিততে হলে আপনাকে ১৬-১৭ (১২-১৩) ম্যাচ জিততে হবে। এখানে আপনাকে একটি বিশ্বকাপ জিততে ৮-৯ ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ জেতার মধ্যে সম্মান বেশি, এবং আমি আশা করি রোহিত সেটা করে দেখাবেন।’
সৌরভ আরও বলেছেন, ‘সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, দুর্দান্ত ব্যাটিং করেছে এবং আমি আশা করি এটা ফাইনাল ম্যাচেও অব্যাহত থাকবে। আশা করি ভারত সঠিক ভাবে অভিযান শেষ করবে। আমি মনে করি তাদের স্বাধীনতা নিয়ে খেলা উচিত। তারা প্রতিযোগিতার সেরা দিক হয়েছে। আমি তাদের জন্য শুভ কামনা করি, আমি তাদের জয় কামনা করি। আশা করি ফাইনালে তাদের কিছুটা ভাগ্য সহায় থাকবে কারণ এটি বড় টুর্নামেন্ট জিততে হবে।’