এবার ইতালিকে শেষ ষোলো থেকে বিদায় করলো সুইজারল্যান্ড

গত ইউরোর শেষ ষোলোতে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড । এবার আরেক জায়ান্ট ইতালিকে হারিয়ে দিল তারা। 

দুই অর্ধের দুই গোলে শিরোপাধারীদের বিদায় করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল সুইসরা।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার নকআউটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ড জিতেছে ২-০ গোলে। 

দলকে প্রথমে এগিয়ে নেন রেমো ফ্রয়লার। ওই গোলে অবদান রাখা রুবেন ভার্গাস করেন দ্বিতীয়টি।

৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। সবশেষ জিতেছিল ১৯৯৩ সালের মে মাসে, বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে। তারপর থেকে দুই দলের ১১ দেখায় জয়হীন ছিল সুইসরা (৬ ড্র, ৫ হার)।