ময়মনসিংহের ভালুকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সহযোগিতা করার অভিযোগে এক প্রভাষকসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে মাহমুদপুর সাহেরা সাফায়েত কলেজে এই ঘটনা ঘটে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিনূর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এইচএসএসি পরীক্ষায় অসদুপায়ে সহযোগিতা করায় প্রভাষক সাদিকুর রহমান এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় উপজেলার মেজর ভিটা এলাকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ২৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৯টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৭৮ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। যা গতবারের চেয়ে ১১ হাজার ৯৭৫ জন বেশি। এবারের পরীক্ষায় ময়মনসিংহ জেলার ২৯ হাজার ৬৮২ জন, জামালপুরের ১২ হাজার ৩৪৬ জন, নেত্রকোনার ১০ হাজার ৬৬৬ জন ও শেরপুরের ৬ হাজার ৪৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।