জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, আজাদ আবুল কালামসহ একঝাঁক তারকা নিয়ে ব্যাংককের পাতায়াতে নির্মিত হয়েছে ভিন্নধর্মী এক ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। আজ থেকে এর প্রচার শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।