বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা (৫৮) ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার সকাল ১০টায় রাজশাহীর দুর্গাপুরে ১১টায় পুঠিয়া, বাদ জোহর রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নগরীর হেতেমখাঁ কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন নাদিম মোস্তফা।