সোনালী ব্যাংকের ২৭তম শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির ২৭তম শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভা ব্যাংকের পরিচালনা পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুর রশীদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. আব্দুল আউয়াল সরকার, মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ড. মুহাম্মদ রুহুল আমিন রাব্বানী, মোল্লা আবদুল ওয়াদুদ, ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম উপস্থিত ছিলেন।