আলোচনা সমালোচনার কেন্দ্রে ববি

হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ বেশ কয়েকটি অভিযোগে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ী। তিনি মূলত ভবনটির মালিক। মামলায় ববি হককে দ্বিতীয় আসামি করা হলেও প্রথম আসামি করা হয়েছে তার কথিত বন্ধু মির্জা আবুল বাসারকে। ঘটনার বিবরণীতে জানা যায়, ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। রেস্টুরেন্টর নামকরণ করা হয় ‘ববস্টার’। রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল অভিযুক্তদের। তারা প্রথমে ১৫ লাখ পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে শুরু হয় দ্বন্দ্ব। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদের হুমকি-ধমকি দেন। একপর্যায়ে বকেয়া ভাড়া ও অনিয়মের অভিযোগে ভবনটির মালিক রেস্তরাঁটি বন্ধ করার নির্দেশ দিলে মারামারির ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ববি ও বাশারও পাল্টা মামলা করেছেন। ববির পক্ষ হয়ে মো. আব্বাস মামলা করেন। ভবনের মালিক শাহিনা ইয়াসমিন, তার সন্তান জাওয়ান আল মামুনসহ সাতজন ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের নামে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে। ৫৫ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে। একটি ঘড়ি চুরি হয়েছে, যার দাম চার লাখ টাকা। এ ছাড়া নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের চেইন ও একটি আইফোন চুরি হয়েছে। যা উদ্ধার হয় নাই। এদিকে, সম্প্রতি জানা যায়, ববি এক নির্মাতাকে মারধর করেছেন। ওই নির্মাতার বিরুদ্ধে ববির অভিযোগ ছিল তার সিনেমায় কাজ করেছেন কিন্তু পারিশ্রমিক পাননি। এ ছাড়াও পরিচালকের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল ববির।