স্লোভেনিয়ার বিপক্ষে ইউরোর ম্যাচে পেনাল্টি মিস করে হাউমাউ করে কেঁদেছেন রোনালদো। তার দল টাইব্রেকারে জিতে নিশ্চিত করেছ শেষ আট। ম্যাচের পর পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ ইৃউরো।
পরবর্তী ইউরোর আসর বসবে যুক্তরাজ্যে ২০২৮ সালে। রোনালদোর বয়স তখন হবে ৪৩ বছর। তাই অনেকে ধরেই নিয়েছিলেন যে, এটাই সিআর সেভেনের শেষ ইউরো হতে যাচ্ছে। পর্তুগালের পত্রিকা ‘ও জোগো’ কে দেওয়া এক সাক্ষাৎকারে পাঁচ বারের ব্যালন ডি’অরজয়ী নিজেই নিশ্চিত করেছেন এই খবর, “কোনো সন্দেহ নেই যে এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। তবে সেই জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না।”
৬ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলা ৩৯ বছর বয়সী রোনালদো আরও বলেছেন, “যেভাবে সকলে আমাদের সমর্থন করছেন, সেটা দেখে আমি আপ্লুত। এটা ফুটবলের দুনিয়া ছেড়ে যাওয়া নয়। আমার দ্বারা আর কী করার আছে কিংবা আর কীইবা জয় করার আছে? এটি তো এক পয়েন্ট কমাতে বা বাড়াতে পারবে না। মানুষকে আনন্দ দেওয়াই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।