গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুকুর থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে ফরহাদ হোসেন (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক গ্রামের জিন্নাহ সর্দারের ছেলে। ফরহাদ হোসেন ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে ছিল। চতুর পাশে খাল-পুকুরে থৈ থৈ পানি। সন্ধ্যা পার হলেও পুকুর থেকে হাঁস উঠতেছিল না। পরে রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যেই ফরহাদ হোসেন পুকুরে হাঁস আনতে যায়। এ সময় হঠাৎ ব্রজপাতেরর ঘটনা ঘটলে মাটিতে পড়ে যায় তিনি। আশেপাশের লোক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নেওয়ার পথে মারা যায় ফরহাদ।