রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইনসে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় আরএমপি পুলিশ লাইনসের শাপলা গেট সংলগ্ন আরএমপি'র পুনাক ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
এসময় আরএমপি কমিশনারের সহধর্মিণী ও সভানেত্রী, আরএমপি, পুনাক কবিতা সরকারসহ আরএমপির পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।