রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে অগ্নিকা- হয়েছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কড়াইল বস্তিতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগেও গত মার্চে কড়াইল বস্তিতে আগুন লেগে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।