বিশাল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে, আবেদন প্রক্রিয়া শুরু

সম্প্রতি চার পদে ৩৩৮ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। গত সোমবার থেকে এই পদে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৮ আগস্ট পর্যন্ত ।

প্রতিষ্ঠান: বাংলাদেশ রেলওয়ে।

পদসংখ্যা: ৪টি।

জনবল সংখ্যা: ৩৩৮ জন।

১. পদের নাম: ট্রেন এক্সামিনার

পদসংখ্যা: ৪৫টি

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

২. পদের নাম: ট্রেন কন্ট্রোলার

পদসংখ্যা: ২৭

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

৩. পদের নাম: ট্রাফিক অ্যাপ্রেন্টিস

পদসংখ্যা: ১৮

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৪. পদের নাম: ট্রেড অ্যাপ্রেন্টিস

পদসংখ্যা: ২৪৮

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ১৮ মার্চ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।

আবেদনের নিয়ম: আবেদন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের এই ওয়েসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে

আবেদন ফি: ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৮ আগস্ট ২০২৪