শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এইউবি উপাচার্যের বিশেষ সভা  

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে স্প্রিং সেমিস্টারের সমাপ্তি এবং ফল সেমিস্টারের শুরুতে সকলকে স্বাগত জানাতে বক্তৃতা করেন। প্রফেসর ড. শাহজাহান খান এইউবি উপাচার্য এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের একজন ইমেরিটাস প্রফেসর। 

স্প্রিং সেমিস্টারকে সফলভাবে সম্পন্ন করায় উপাচার্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ফল সেমিস্টার ২০২৪ কে সুন্দরভাবে শুরু করার জন্য সকল পর্যায়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান। 
তিনি প্রতি বৃহস্পতিবার ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য সাপ্তাহিক "ভাইস চ্যান্সেলর ওপেন অফিস আওয়ার" ঘোষণা করেন। উপাচার্যের এই ঘোষণায় সবাই উচ্ছসিত হয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। 

ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন রেজিস্ট্রার একেএম এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রশাসনিক প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক ও সকল শিক্ষক ও শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ।