আগামী ২৭ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবার্চন অনুষ্ঠিত হবে। চেয়াম্যান প্রার্থী হিসাবে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নিবার্চন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তামান্না রশিদ।
বুধবার (৪ জুলাই) ঘাষিত তফশীল অনুযায়ী দৌলতপুর সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
চেয়াম্যান প্রার্থী হিসাবে মনোনয়নপত্র ক্রয় করেছেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আতোয়ার রহমান, মো. মাহফুজুল হক খান সোহেল, চকমিরপর হাইস্কুলের সিনিয়র শিক্ষক ও সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. লুৎফর রহমান তুহিন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম (লাল মিয়া), মো. বাবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মো. রাকিবুল ইসলাম লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মো. নিজামুল ইসলাম নিজাম ও মো. আসলাম আলী ।
উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা নিবার্চনে অংশগ্রহণ করার জন্য সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পদত্যাগ করেন। পদত্যাগ করায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নিবার্চন বিধি মালা -২০১০ এর ১০ বিধি অনুযায়ী গত ২৭ জুন জেলা নিবার্চন অফিসার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন। পরে উপজেলা নিবার্চন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তামান্না রশিদ গত ২৭ জুন উপনিবার্চনের লক্ষ্যে তফশীল ঘোষণা করেন ।